বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মানজারুল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাইনবোর্ড চত্বর সংলগ্ন ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।আটক মানজারুল পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল কচুয়ার সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের দায়ে চালক মানজারুলকে হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার চালানটি ফেনী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে পিকআপযোগে বাগেরহাটে আনা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এসব মাদক বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল তার।অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত পিকআপ ভ্যানসহ আটক মানজারুলকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















