বাগেরহাট প্রতিনিধি
নাগরিকের কথা নাটক প্রদর্শন করলো নির্মণ সমাজ উন্নয়ন সংস্থা। রবিবার(২৯ মার্চ) বিকালে বাগেরহাটের রামপালের গৌরম্ভা আবাসন প্রকল্প মাঠে সচেতনতামূলক নাটক “নাগরিকের কথা” ও লোক সঙ্গীত প্রদর্শন করা হয়। আবাসন প্রকল্পে বসবাসকারী তিন শতাধিক নাগরিকের উপস্থিতিতে তাদের মধ্যে সচেতনাতা সৃস্টির জন্য এই নাটকের আয়োজন করা হয়। নাটকে বাল্য বিবাহ, যৌন হয়রানী, পারিবারিক নির্যাতন ও যৌতুকের জন্য নির্যাতন প্রতিরোধ, নারী শিক্ষা ও উপার্জন ক্ষমতা, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা, স্বামী পরিত্যাক্তা, তালাকপ্রাপ্তা, বিধবা ও অসহায় নারীদের সামজিকভাবে হেয় না করা, সরকারী বিভিন্ন সেবাসমূহ নায্যতার ভিত্তিতে বন্টন এবং দলিত জনগোষ্ঠি বিশেষ করে প্রতিবন্ধী, হিজড়া, জেলে, ঋষি, ডোম, কাকড়াচাষী ও অন্যান্য পেশাজীবী মানুষদের সামাজিক ও সরকারি কাজে সম্পৃক্তকরণ বিষয়ে তথ্য প্রদান করা হয়।দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) এর সহযোগিতায় নাগরিক প্রকল্পের আওতায় এই নাটক ও লোক সংগীত অনুষ্ঠান প্রদর্শনী আয়োজন করা হয়।গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি মো: ওবায়দুল্লাহ গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি আবু মুছা আকুঞ্জি। নাগরিক প্রকল্প এবং নাটক প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে বর্ননা করেন নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। নাটক প্রদর্শনী ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করেন ইউনিয়ন নাগরিক ফোরাম সহসভাপতি তাসলিমা আক্তার বৃষ্টি, সাধারন সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক মো:মোহতাদির ও সাবিনা খাতুন, সদস্য সাথী মনি ও কবির আকবর পিন্টু।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে “নাগরিকের কথা” নাটক প্রদর্শন করলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা
-
Reporter Name - আপডেট টাইম : 07:45:47 pm, Sunday, 29 March 2026
- 64 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















