Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

 বাগেরহাটে প্রতিমন্ত্রী ফরিদের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:09:29 pm, Friday, 3 April 2026
  • 131 বার
বাগেরহাট প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রত্যয় নিয়ে আমরা এই আয়োজন করেছি। অন্ধত্ব প্রতিরোধ করুণ এই স্লোগানে আমাদের এই চক্ষু ক্যাম্প। এই জনপদের প্রতিটি মানুষ যারা বৃদ্ধ হয়েছে, যৌবনে তারা জীবন-জীবিকা ও সমাজ সভ্যতা টিকিয়ে রাখতে তারা অনেক ভূমিকা রাখছে।তাদের প্রতি দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের তাদের পাশে থাকা উচিত। এই মানুষগুলোর চোখের অপারেশন করে তারা যাতে সুন্দরভাবে দেখতে পায় সে ব্যবস্থা করার জন্যই আমাদের এই আয়োজন।শুক্রবার (০৩ মার্চ) সকালে জেলার রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৭ বছর আমরা রামপালে নিয়মিত বিনামূল্যে চক্ষুক্যাম্পের আয়োজন করেছি। এই সময়ে অন্তত ১০ হাজার মানুষের চোখের অপারেশন এবং লক্ষাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।ভবিষ্যতেও এ ধরণের আয়োজন থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনসহ বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।দিনভর এ চক্ষু শিবিরে প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। এ সময় রোগীদের চাহিদা ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখের ছানী ও নেত্রনালী অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে চোখের অপারেশন করিয়ে দেয়া হবে বলে জানান আয়োজকরা। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে খুশি দরিদ্ররা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

 বাগেরহাটে প্রতিমন্ত্রী ফরিদের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপডেট টাইম : 08:09:29 pm, Friday, 3 April 2026