বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সড়ক উন্নয়ন প্রকল্পকে ঘিরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “রোড ট্রান্সপোর্ট কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি (RTCIPPF)” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।সোমবার (২৭এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের আওতাধীন বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা স্থলবন্দর সড়কের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, কৃষক, নারী প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সড়ক উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য ইতিবাচক দিক যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরেন।তবে একই সঙ্গে তারা পরিবেশগত ঝুঁকি, কৃষিজমি ক্ষতি, জলাবদ্ধতা সৃষ্টি, শব্দ ও বায়ু দূষণসহ সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে স্থানীয় বাসিন্দারা প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ সুরক্ষা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইআইএ কার্যক্রমের মাধ্যমে প্রাপ্ত মতামতগুলো বিবেচনায় নিয়ে একটি পরিবেশবান্ধব ও জনবান্ধব পরিকল্পনা প্রণয়ন করা হবে। তারা আশ্বাস দেন যে, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের স্বার্থ ও পরিবেশ সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাবে।মতবিনিময় সভাটি অংশীজনদের মতামত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 07:26:25 pm, Monday, 27 April 2026
- 66 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















