Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

আইসিইউ বন্ধ, চিকিৎসক নেইঃ সমাধানে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এমপি রাহাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:20:33 pm, Wednesday, 29 April 2026
  • 80 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালে আইসিইউ চালু ও চিকিৎসক সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। গত ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এক ডিও (আধা সরকারি) পত্রে তিনি বাগেরহাট জেলা হাসপাতালের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।পত্রে উল্লেখ করা হয়, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-২ আসনে প্রায় ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা জেলা ২৫০ শয্যা হাসপাতালটি। ২০২১ সালের ১৯ মে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এবং ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নতুন চিকিৎসক পদ সৃষ্টি করা হলেও অধিকাংশ পদ এখনও শূন্য রয়েছে। বর্তমানে হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্টের ১০টি পদের মধ্যে ৮টি, জুনিয়র কনসালটেন্টের ১২টির মধ্যে ৭টি এবং ৯ম গ্রেডের ৫৭টি পদের মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে কার্ডিওলজি ও চক্ষু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১০ শয্যার আইসিইউ ইউনিট দ্রুত চালুর দাবিও জানান তিনি।এ বিষয়ে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতালে জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগ এবং আইসিইউ ইউনিট চালু করা এখন সময়ের দাবি। এ বিষয়ে গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছি। তিনি আরও বলেন, অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন ইতি মধ্যে আমাকে আগামী সপ্তাহে আইসিইউ চালু এবং একজন কার্ডিওলজি বিশেষজ্ঞ ও একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সদর হাসপাতালে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন। আশা করছি ধাপে ধাপে হাসপাতালে সকল শূণ্যপদে চিকিৎসকগন যোগদান করবেন। এর মধ্য দিয়ে বাগেরহাট জেলা হাসপাতালের সকল সমস্যা সমাধান হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

আইসিইউ বন্ধ, চিকিৎসক নেইঃ সমাধানে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এমপি রাহাদের

আপডেট টাইম : 07:20:33 pm, Wednesday, 29 April 2026