Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:14:01 pm, Saturday, 2 May 2026
  • 72 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার (০২ মে) সকালে সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড়স্থ জারিফ হোটেলের সামনে পার্বতী ট্রাভেলস্ লিঃ নামের একটি যাত্রীবাহী বাসের তেলের ট্যাংকের পিছন থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে বাস চালকের সহযোগী রবিউল ইসলাম(২৪)কে আটক করা হয়।আটক রবিউল জেলার শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছি গ্রামের সোহরাব খানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে শহরের বাগেরহাট বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামের এক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটক বাহাদুর হাওলাদার শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের পরিদর্শক-এস, এম, জাফরুল আলম, বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো: মিজানুর রহমান বলেন, যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে রায়েন্দা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চালকের সহযোগীকে আটক করা হয়েছে। বাহাদুর হাওলাদার ২ হাজার পিস ইয়াবাসহ তার গন্তব্যে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠার চেষ্টা করছিলেন। এসময় তাকে তল্যাশি চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। দুটি ঘটনায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : 12:14:01 pm, Saturday, 2 May 2026