Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

জেলা যুবদলের সাবেক সধারণ সম্পাদক সুজন মোল্লার নামে অপপ্রচার, থানায় জিডি

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:34:33 pm, Thursday, 7 May 2026
  • 1218 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।ভুক্তভোগী সুজন মোল্লা তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছে। সম্প্রতি আমার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কিছুদিন আগে একটি চক্র আমার পরিবারের সদস্য পরিচয়ে আমার ভাইয়ের ছেলে ও ভাইপো সেজে অপপ্রচার চালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং প্রকৃত সত্য উদঘাটিত হয়।কিন্তু এখন আবার নতুন করে অপপ্রচার শুরু করেছে।সুজন মোল্লা দাবি করেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এ ঘটনায় ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সুজন মোল্লার পরিবারের পক্ষ থেকে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা যুবদলের সাবেক সধারণ সম্পাদক সুজন মোল্লার নামে অপপ্রচার, থানায় জিডি

আপডেট টাইম : 12:34:33 pm, Thursday, 7 May 2026