বাগেরহাট প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। শনিবার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় বাগেরহাট জেলার দুটি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দুটি পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন, বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার। মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। এছাড়া ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন এনসিপির বাগেরহাট জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদ। চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা যুবশক্তির আহ্বায়ক ইশতিয়াক হোসেন জামি। প্রথম ধাপে ঘোষিত এ প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বাগেরহাটে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।এ বিষয়ে বাগেরহাট এনসিপি নেতা আল আমিন খান বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা ও তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বাগেরহাটের ঘোষিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আমরা আশা করছি, জনগণের সমর্থনে তারা আগামী নির্বাচনে ভালো ফলাফল অর্জন করবেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে এনসিপির মেয়র ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
-
Reporter Name - আপডেট টাইম : 06:06:16 pm, Sunday, 10 May 2026
- 1179 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















