Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:36:31 pm, Wednesday, 13 May 2026
  • 365 বার

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।এই ঘটনায় বুধবার (১৩ মে) দুপুরে শরণখোলা থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে ।
বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের এর নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল কালে বনের মধ্যে হরিণ শিকারিদের দেখতে পান।বনরক্ষীদের দেখে শিকারিরা ঘটনাস্থলের অদূরে থাকা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ের দিকে পালাতে থাকে। বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করে। শিকারি লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারি কুদ্দুস রাজাকে আটক করতে সক্ষম হয়। আটক শিকারি নিয়ে আসার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের ওপর হামলা করে।এক পর্যায়ে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরে মঙ্গলবার রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করা হবে।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীদের কুপিয়ে হরিণ শিকারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আপডেট টাইম : 08:36:31 pm, Wednesday, 13 May 2026