Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:29:42 pm, Tuesday, 2 June 2026
  • 91 বার

বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা অডিটোরিয়ামে জেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরেন। একই সঙ্গে তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। তাঁর আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাবেক ছাত্রনেতা শেখ ময়েন উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, পিসি কলেজ ছাত্রদলের সভাপতি মো. বিল্লাল শেখ, যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সোমী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইক এবং সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজান মোল্লা। এছাড়া জেলার ১২টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : 05:29:42 pm, Tuesday, 2 June 2026