Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

নিখোঁজ জেলে মিরাজকে ঘিরে মোংলায় গ্রামবাসী-কোস্টগার্ড সংঘর্ষ, আহত ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:21:33 pm, Thursday, 11 June 2026
  • 48 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকায় নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে কোস্টগার্ডের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকা মিরাজ শেখের বিষয়ে জানতে এলাকাবাসী জয়মনি ঠোটা এলাকার কোস্টগার্ড ক্যাম্পের দিকে গেলে তাদের সঙ্গে কোস্টগার্ড সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী কোস্টগার্ডের একটি পল্টুন ও একটি স্পিডবোটে ভাঙচুর চালায়।জয়মনি ঠোটা এলাকার বাসিন্দা রানা শেখ বলেন, আমরা শুধু মিরাজের খোঁজ জানতে চেয়েছিলাম। কিন্তু সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে নারী-পুরুষ সবাই আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করলে অনেকেই আহত হন। আমরা মিরাজের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পালাতে গিয়ে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন।এদিকে ঘটনার পর নিখোঁজ মিরাজ শেখের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম ও বোন লিজা ইসলামকে কোস্টগার্ড হেফাজতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।খবর পেয়ে মোংলা থানা পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রামবাসী ও কোস্টগার্ডের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।উল্লেখ্য, জেলে মিরাজ শেখ সুন্দরবনে মাছ ধরার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পরিবারের দাবি, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জয়মনি ঠোটা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে সাদাপোশাকে থাকা দুই ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। খবর পেয়ে তার স্ত্রী মুক্তা বেগম ঘটনাস্থলে ছুটে গেলে দেখতে পান, কোস্টগার্ডের একটি স্পিডবোটে করে মিরাজকে মোংলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকেই মিরাজ শেখ নিখোঁজ রয়েছেন।মিরাজের সন্ধানের দাবিতে তার পরিবার ইতোমধ্যে মোংলা ও বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

নিখোঁজ জেলে মিরাজকে ঘিরে মোংলায় গ্রামবাসী-কোস্টগার্ড সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : 06:21:33 pm, Thursday, 11 June 2026