Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:47:55 pm, Saturday, 13 June 2026
  • 59 বার
বাগেরহাট প্রতিনিধি
দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মন্জুরুল হক রাহাদ। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম  হেদায়েত হোসাইন লিটন, ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, সদস্যসচিব এস এম শামছুর রহমান, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় ২৫ ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : 07:47:55 pm, Saturday, 13 June 2026