Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:45:10 pm, Friday, 19 June 2026
  • 23 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শালতলা মোড়ে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।বাগেরহাট সম্মিলিত ব্যবসায়িক সমিতির সভাপতি শেখ মইনুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোশারফ হোসেন মন্টু, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সাধারন সস্পাদক এম হেদায়েত হোসাইন লিটন। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বেগ শামীম হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ মুগনিউজ্জামান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফারুক হোসেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম রসুল তালুকদার এবং ক্রীড়া সম্পাদক হাওলাদার মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।সভায় নবীন ও প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক পরিচয়, মতবিনিময় এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ঈদ-উল-আযহা পরবর্তী সময়ে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে।”তিনি আরও বলেন, “আমি সব সময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। বাগেরহাটের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিত ব্যবসায়িক সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”সভায় বক্তারা বাগেরহাটের ব্যবসায়িক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 03:45:10 pm, Friday, 19 June 2026