বাগেরহাট প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাগেরহাটে জেলা পর্যায়ের ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্ধবার্ষিক সভায় নাগরিক সমাজ, শিক্ষক, পরিবেশকর্মী, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ ফোরামের যাত্রা শুরু হয়।
বাগেরহাটে জেলা পর্যায়ের ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ (ক্লাইমেট অ্যাকশন ফোরাম) গঠন করা হয়েছে। অনুষ্ঠিত অর্ধবার্ষিক সভার মাধ্যমে এ ফোরাম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সভায় জেলার বিভিন্ন উপজেলার নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, উন্নয়নকর্মী, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ফোরামের লক্ষ্য হলো উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, টেকসই ও জনবান্ধব নীতি প্রণয়ন এবং স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারে কাজ করবে সংগঠনটি।সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. আল আমিন সরদার এবং সদস্য সচিব হয়েছেন আসওয়াদ জামান কাবেরী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক আবু তালেব, সামিয়া আহসানি, মো. সজীব, তরিকুল ইসলাম ও মো. রাকিবুল ইসলাম।এছাড়া সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা মো. আসাদুজ্জামান, উপদেষ্টা নার্গিস আক্তার, সাংবাদিক ইসরাত জাহান, মিসেস মিতা, লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী এবং প্রজেক্ট অফিসার বদরুন্নেসা মিলিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চল ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ক্লাইমেট অ্যাকশন ফোরাম কমিউনিটির সমস্যা চিহ্নিত করা, নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় সাধন, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর অ্যাডভোকেসির মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।তারা আরও বলেন, ভবিষ্যতে প্রেস ব্রিফিং, অনুসন্ধানী প্রতিবেদন, গবেষণা, ক্যাম্পেইন, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
-
Reporter Name - আপডেট টাইম : 07:25:01 pm, Thursday, 25 June 2026
- 90 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















