Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

তত্ত্বাবধায়কের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরলেন বাগেরহাট জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা ।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:59:10 pm, Thursday, 2 July 2026
  • 90 বার

নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন নিয়োগপ্রাপ্তদের আপাতত যোগদান করানো হবে না—হাসপাতাল কর্তৃপক্ষের এমন আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আউটসোর্সিং কর্মচারীরা।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নতুন নিয়োগপ্রাপ্তদের আপাতত যোগদান করাবে না বলে আশ্বাস দেওয়ায় তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন। তবে ভবিষ্যতে নতুন নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদান করানো হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। পুরোনো আউটসোর্সিং কর্মীদের পুনর্বহালের আদেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের প্রধান সহকারী মোহিতুর রহমানের কক্ষ তালাবদ্ধ থাকবে।আন্দোলনকারী আউটসোর্সিং কর্মী কার্জন বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক স্যারের নির্দেশে আমরা আজকের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আউটসোর্সিং-সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নতুন কোনো কর্মীকে যোগদান করানো হবে না। কিন্তু এই আশ্বাস বাস্তবায়ন না হলে আমরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।আমরা ৬৬ জন কর্মচারী ও আমাদের পরিবার এই চাকরির ওপর নির্ভরশীল। মাসে মাত্র ১৬ হাজার ১০০ টাকা বেতন পাই, তাও অনেক সময় ছয় মাস পর পর দেওয়া হয়। বেতন না পেয়ে ধারদেনা করে সংসার চালাতে হয়। চাকরিটা চলে গেলে আমাদের পরিবারগুলো চরম সংকটে পড়বে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি—আমাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হোক।কার্জনের অভিযোগ, আউটসোর্সিং কর্মী নিয়োগের জন্য লিখিত, মৌখিক ও মূল্যায়ন পরীক্ষাসহ নির্ধারিত সব প্রক্রিয়া অনুসরণ করা হলেও চূড়ান্ত নিয়োগে অনিয়ম হয়েছে। তিনি বলেন, যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকেই নিয়োগ বা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেননি কিংবা উত্তীর্ণ হননি। আবার যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। এই অনিয়মের প্রতিবাদ ও ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমরা আন্দোলন শুরু করেছি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জটিলতা এড়াতে নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে আন্দোলনরত কর্মীদের কাজে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুত এ জটিলতার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, নতুন নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদান আপাতত স্থগিত রাখা হয়েছে। আন্দোলনরত কর্মীদেরও কাজে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে।তিনি আরও বলেন,আন্দোলনরত কর্মীরা গত দুই বছর ধরে হাসপাতালে সেবা দিয়ে আসছেন। তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।উল্লেখ্য, গত বুধবার (১ জুলাই) সকাল ৮টা থেকে চাকরি বহালের দাবিতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আউটসোর্সিং কর্মচারীরা। তাদের অভিযোগ, নতুন নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের চাকরি অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে অনিয়মের কারণে পরীক্ষায় উত্তীর্ণ অনেক যোগ্য প্রার্থী বাদ পড়েছেন, আর এ কারণেই তারা আন্দোলনে নেমেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

তত্ত্বাবধায়কের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরলেন বাগেরহাট জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা ।

আপডেট টাইম : 06:59:10 pm, Thursday, 2 July 2026