বাগেরহাট প্রতিনিধি ।
বাগেরহাট জেলার কচুয়া থানাধীন যশোরদী এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা সহ জাকারিয়া মোল্লা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৫ জুলাই) দুপুর ১২ টা ১৫ ঘটিকায় বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে বাগেরহাটের কচুয়া থানাধীন যশোরদী গ্রামের বেল্লাল মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (৩৬)কে ১৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ আটক করে। বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে তার বসতভিটায় অভিযান চালায়। অভিযান কালে তার নিজ দখলীয় বসত ঘর হতে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করেন বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে উপ-পরিদর্শক-জনাব,মো: আমিরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















