Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বাগেরহাট বাস মালিক সমিতির কাছে জাতীয় ছাত্রশক্তির লিখিত আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:33:05 pm, Monday, 6 July 2026
  • 207 বার

বাগেরহাট প্রতিনিধি ।

লোকাল বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতকরণসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বাগেরহাট জেলা বাস মালিক সমিতির কাছে লিখিত আবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখা।রবিবার (০৫ জুলাই) বাগেরহাট জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এ আবেদনপত্র জমা দেন জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল রুমান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল রুমান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অল্প সময়ের মধ্যে এসব দাবির গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় ছাত্রশক্তি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এ সময় খন্দকার ইউশা আহমেদ বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তাদের ন্যায্য অধিকার। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন রুটে শিক্ষার্থীরা অতিরিক্ত ভাড়া আদায়, হাফ ভাড়া না নেওয়া এবং নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

আবেদনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—শুক্রবার ব্যতীত সপ্তাহের সব দিন এবং বাসের সব ট্রিপে জেলার সকল রুটে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক হাফ ভাড়া কার্যকর করা; নারী শিক্ষার্থীদের প্রতি হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করে জড়িত চালক, সুপারভাইজার, হেলপার বা বাস স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; হাফ ভাড়া নিতে অস্বীকৃতি, অতিরিক্ত ভাড়া আদায় বা শিক্ষার্থীদের বাসে উঠতে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা; শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট হেল্পলাইন বা কার্যকর অভিযোগ ব্যবস্থা চালু করা; বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র প্রদর্শন করলেই হাফ ভাড়া নিশ্চিত করা এবং অতিরিক্ত কোনো কাগজপত্র না চাওয়া; এছাড়া জেলার সকল রুটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়ার তালিকা লিখিতভাবে প্রকাশ করে প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার দাবি জানানো হয়।

এদিকে, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সেক্রেটারিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বাগেরহাট বাস মালিক সমিতির কাছে জাতীয় ছাত্রশক্তির লিখিত আবেদন

আপডেট টাইম : 05:33:05 pm, Monday, 6 July 2026