Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে ফিরছে বাগেরহাটের জেলের

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:47:58 pm, Tuesday, 7 July 2026
  • 37 বার

বাগেরহাট প্রতিনিধি।

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা আশা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন উপকূলীয় জেলা বাগেরহাটের হাজারো জেলে। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বেশিরভাগ ট্রলারই মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসছে ঘাটে। জেলেদের অভিযোগ, একদিকে দফায় দফায় সরকারি নিষেধাজ্ঞা, অন্যদিকে জলদস্যুদের উৎপাত কারণে তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। ফলে প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুদের উৎপাত ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রভাব, সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে উপকূলের হাজারো জেলে পরিবার। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে জেলা মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের বিচরণক্ষেত্র ও গতিপথে পরিবর্তন এসেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ আহরণে পিছিয়ে থাকায় স্থানীয় জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরতে পারছেন না।উল্লেখ্য, জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাটে প্রায় ১৩ হাজার ৩৮৬ জন নিবন্ধিত সাগরগামী জেলে রয়েছেন। চলতি বছরের ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞার সময়ে জেলার ৮ হাজার ৬৩৪ জন নিবন্ধিত জেলেকে ৭৭ কেজি করে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে ফিরছে বাগেরহাটের জেলের

আপডেট টাইম : 07:47:58 pm, Tuesday, 7 July 2026