Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বাৎসরিক পুনর্মিলনী ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:04:35 pm, Saturday, 11 July 2026
  • 41 বার

বাগেরহাট প্রতিনিধি ।

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠান ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লতিফুর রহমান এবং সার্জেন্ট মো. হাবিবুর রহমান (অব.)। সংগঠনের সভাপতি সার্জেন্ট শেখ মাহফুজুর রহমান (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ল্যা. কর্পো. আল মামুন শেখ (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল আলিম (অব.), সহ-সভাপতি সার্জেন্ট গাজী নজরুল ইসলাম (অব.), সার্জেন্ট মো. রেজাউল কবির রতন (অব.), অর্থ সম্পাদক সার্জেন্ট মো. শামীম হাসান (অব.), দপ্তর সম্পাদক সার্জেন্ট মো. জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. শাহিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাগেরহাট জেলা শাখার সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, একজন সৈনিক কখনোই প্রকৃত অর্থে অবসর নেন না। দেশের প্রতি দায়বদ্ধতা ও সেবার মানসিকতা আজীবন বহন করেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আপনাদের সক্রিয় অবদান থাকবে বলে আমি আশা করি। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে মতবিনিময় সভা এবং পুনর্মিলনী পর্ব অনুষ্ঠিত হয়।

বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজন শেষে দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বাৎসরিক পুনর্মিলনী ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : 03:04:35 pm, Saturday, 11 July 2026