Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:58:58 pm, Saturday, 11 July 2026
  • 37 বার

বাগেরহাট প্রতিনিধি ।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং সবুজ বনায়নে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেরহাটে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ আরো অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করেও সবুজ পরিবেশ গড়ে তুলা প্রতিটি নাগরিকের কর্তব্য, । এ সময় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন  বাংলাদেশের অক্সিজেনের বড় একটি অংশ উৎপাদন হয় বাগেরহাট জেলার সুন্দরবন থেকে, মানুষ কে সুন্দর সতেজ ও পরিবেশ রক্ষায় সবুজ বনায়নের বিকল্প নেই । তাই সকলের সহযোগিতায় সবজ শ্যামল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর,,

অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি একটি করে বনজ ও ফলজ বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে  বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.ফরিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের  মাজে উৎসাহ বৃদ্ধির লক্ষে ক্রেস্ট  ও বিভিন্ন গাছের চারা বিতরন করেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

আপডেট টাইম : 04:58:58 pm, Saturday, 11 July 2026