Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:15:16 pm, Monday, 13 July 2026
  • 31 বার

বাগেরহাট প্রতিনিধি ।

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. শাহরিয়ার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইন-চার্জের (ওসি) পক্ষে পুলিশ অফিসার সুব্রত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, দেশের এক বিশাল অংশ জুড়ে রয়েছে তরুণ সমাজ। এই তরুণ প্রজন্মের সম্ভাবনা ও আশা-আকাঙ্ক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিকল্পিত পরিবার গঠন এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি বিশেষ জোর দেন। সভাপতির বক্তব্যে ডা. মো. শাহরিয়ার শামীম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পিত পরিবার ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। তরুণেরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপডেট টাইম : 06:15:16 pm, Monday, 13 July 2026