Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে নির্ধারিত সময়ের একদিন আগেই দেলভাষানি খাল অবমুক্ত করলেন দখলকারীরা ।

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:59:02 pm, Sunday, 19 July 2026
  • 48 বার

বাগেরহাট, প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানি সরকারি খাল নির্ধারিত সময়ের একদিন আগেই অবমুক্ত করেছেন দখলকারীরা। রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় যুবদল নেতা শেখ সাইফুজ্জামান মনার নেতৃত্বে খালের ওপর নির্মিত পাটা ও বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করা হয়। এ সময় দখলকারীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গত ০৪ঠা জুলাই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন খালটি অবমুক্ত করতে গেলে স্থানীয়রা কিছুদিন সময়ের আবেদন জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ২০ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই দখলকারীরা স্বেচ্ছায় খালটি অবমুক্ত করেন। দীর্ঘদিন ধরে সরকারি এ খালটি অবমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। খালটি উন্মুক্ত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয়দের দাবি, শুধু দেলভাষানি খাল নয়, এলাকার যেসব সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছ চাষ করা হচ্ছে, সেগুলোও দ্রুত অবমুক্ত করতে হবে। তাদের ভাষ্য, খালগুলো বন্ধ থাকায় সামান্য বৃষ্টিপাত, জোয়ার কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের এলাকার মানুষকে দীর্ঘ সময় পানিবন্দি অবস্থায় থাকতে হয়।

স্থানীয়রা সরকারি সব খাল দ্রুত দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে নির্ধারিত সময়ের একদিন আগেই দেলভাষানি খাল অবমুক্ত করলেন দখলকারীরা ।

আপডেট টাইম : 05:59:02 pm, Sunday, 19 July 2026