বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযোগ দায়েরের ৬ ঘণ্টার মধ্যেই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় অভিযুক্ত আরিফ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, টাউন নওয়াপাড়া গ্রামের বাসিন্দা রাহিলা বেগম গত ১৫ জুলাই ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আরিফ শেখ তার একটি ছাগল নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ছাগল নেওয়ার কথা স্বীকার করলেও তা ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং উল্টো হুমকি-ধামকি দেয়।
অভিযোগের পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বুধবার দুপুর ২ টায় অভিযুক্ত আরিফ শেখের কাছ থেকে ছাগল উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, আরিফ শেখের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি জমি দখল করে মাছ চাষ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের। এসব বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















