Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:52:43 pm, Monday, 20 July 2026
  • 50 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটে “অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই)  সকালে ধানসিঁড়ি হোটেলের সম্মেলন করছে ‘বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহায়তায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় পরিচালিত একটি গবেষণার প্রাপ্ত ফলাফল ও সুপারিশমালা তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়।

এ এস এম মনজুরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ আসমা আক্তার বিথী, অতিরিক্ত জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  পিবিআই (PBI) কর্মকর্তা হায়াত মাহমুদ খান, সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক কামরুজ্জামান শিমুল,  নকীব মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল সভায় উপস্থাপিত তথ্যপ্রমাণ তুলে ধরে বলেন ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি যেমন জীবনের গতি বাড়িয়েছে, তেমনই নারী, কিশোরী ও তরুণীরা অনলাইন হয়রানি, ভুয়া পরিচয়ে প্রতারণা, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো নতুন ঝুঁকিতে পড়ছেন। এই বাস্তবতায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় মোট ৪টি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং একটি অনলাইন সার্ভের মাধ্যমে ৪৬ জনের মতামত সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন করা হয়। এতে যুব সদস্য, শিক্ষক, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও অনলাইন হয়রানির শিকার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচকগণ তাঁদের বক্তব্যে বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় ভুক্তভোগীদের আইনি সহায়তা সুগম করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত।

আপডেট টাইম : 04:52:43 pm, Monday, 20 July 2026