Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক।

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:00:14 pm, Tuesday, 21 July 2026
  • 540 বার

বাগেরহাট, প্রতিনিধি।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকজন যুবক একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য বাঁশ ও কাঠের লাঠি নিয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারে লেখা ছিল— বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রতীক্ষায় অধীর সবাই, তোমরা পুনঃপ্রত্যাবর্তনের দুঃসাহসিক পথ বেয়ে আমরা গড়ব আগামীর বাংলাদেশ। সৌজন্যেঃ মোঃ আসলাম খান, মোড়েলগঞ্জ যুবলীগ।এছাড়া মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— মো. শাহিন ফকির (১৮), মো. লিটন চাপরাশি (২২), মো. শামীম হোসেন (১৮), মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা (১৮), মো. সিরাজ শেখ (১৮), মো. আরিফুল ইসলাম (১৮), মো. রিয়াদ শেখ (১৮), মো. নাজমুল হাসান (১৮), মাহিম হাওলাদার (১৮), আব্দুল কাইয়ুম (২১), মো. হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাচান হাওলাদার (৩৩)।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য আনা বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক।

আপডেট টাইম : 08:00:14 pm, Tuesday, 21 July 2026