বাগেরহাট প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে গঠিত হয়েছে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বাগেরহাট’।সোমবার (২৭ জুলাই) শহরের ধানসিঁড়ি হোটেলের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও অ্যাওসেড (AOWSED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ফোরাম গঠন করা হয়।
ক্লাইমেট জাস্টিস ফোরাম খুলনা অঞ্চলের কো-চেয়ার মিস রেহানা আক্তারের সভাপতিত্বে ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সঞ্চালনায় সঞ্চালনা অনুষ্ঠিত কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক,পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙ্গ , ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং জীবিকা সংকট দিন দিন তীব্র হচ্ছে। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম বরিশাল’ গঠন করা হয়েছে।বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী উপকূলীয় জনগোষ্ঠীই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এই বৈষম্য দূর করে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে ফোরামটি সক্রিয় ভূমিকা পালন করবে।
ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে— জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা, জলবায়ু সহনশীল জীবনযাত্রা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব নীতি প্রণয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা এবং তরুণ সমাজকে জলবায়ু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করা।সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট মেহেরুন্নেসা , কো-চেয়ারম্যান সাহিদা আক্তার, এস এম রাজ, রিয়াদ শওকাত হোসেন এবং মেম্বার সেক্রেটারি শেখ আসাদ, নওরিন আক্তার, গোপীনাথ সাহা কে মেম্বার সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, বাগেরহাটে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও তরুণদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করা হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
-
Reporter Name - আপডেট টাইম : 05:33:32 pm, Monday, 27 July 2026
- 51 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










