Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবা সহ ১ জন আটক করেছে জেলা গোয়েন্দা শাখা

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:04:15 pm, Friday, 31 July 2026
  • 72 বার

নিজস্ব প্রতিবেদক।

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গতকাল ৩০ জুলাই দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল-টু-দিনাজপুর সরকারি কলেজগামী হাইওয়ে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ব্যাগসহ একজনকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির হাতে থাকা কালো রঙের ব্যাগের ভেতর থেকে ২টি কালো রঙের প্লাস্টিকে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতরে (১০+১০)=২০টি নীল জিপার পলিব্যাগ ছিল। প্রতিটি পলিব্যাগে ১০০ (একশত) পিস করে সর্বমোট ২০০০ (দুই হাজার) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক আসামী ১। মোঃ সোহরাব হোসেন (৩৬)-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে ক্রয় করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলাম সাংবাদিক কে জানান,মাদকের বিষয়ে কোন ছাড় নয় অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবা সহ ১ জন আটক করেছে জেলা গোয়েন্দা শাখা

আপডেট টাইম : 07:04:15 pm, Friday, 31 July 2026