Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির বড় সাফল্য: ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক।

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:41:10 pm, Saturday, 1 August 2026
  • 20 বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি  ।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি ৩২ লাখ টাকার বেশি মূল্যের প্রায় সাত কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। আজ শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোঃ রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, পারকৃঞ্চপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হতে পারে,এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি চৌকস টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রবিউলকে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ছোট-বড় বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল স্বর্ণগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তাকে দর্শনা থানায় হস্তান্তরের কাজ চলছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির বড় সাফল্য: ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক।

আপডেট টাইম : 08:41:10 pm, Saturday, 1 August 2026