Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে নকল পণ্য তৈরী, কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা।

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:39:38 pm, Monday, 3 August 2026
  • 44 বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।

চুয়াডাঙ্গায় লাইসেন্স বিহীন বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সোমবার বেলা ৩ টার দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা নামক বাজারে হেনা কনজুমার প্রোডাক্টস নামের ওই কারখানায় অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়। বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানে কয়েকটি দোকান ও ফ্যাক্টরী তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, হ্যান্ডওয়াশ ও টাইলস ক্লিনার উৎপাদন করে আসছিলেন। খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে জনৈক মো. মাসুদ রানার প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় । এছাড়া অতি দ্রুত ফ্যাক্টরীর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও র‌্যাবের একটা টীম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে নকল পণ্য তৈরী, কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা।

আপডেট টাইম : 09:39:38 pm, Monday, 3 August 2026