Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

প্রতিমন্ত্রীর নাম ও সিল-প্যাড ব্যবহার করে তদবির বাণিজ্য: মোংলায় চক্রের মূলহোতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:28:19 pm, Monday, 3 August 2026
  • 71 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যে লিপ্ত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা কামরুজ্জামান টুকু শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে টুকু শেখকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতার প্রতারকের কামরুজ্জামান টুকু শেখকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও ফায়দা হাসিলের চেষ্টা করে আসছিল—এমন গোপন সংবাদ পায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তা নিয়ে আসামির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।এ সময় গ্রেপ্তারকৃত টুকুর নিকট থেকে  প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিশিয়াল স্টাম্প প্যাড জব্দ করা হয়, যা তারা প্রতারণার কাজে ব্যবহার করত।এ ঘটনায় রোববার দিনগত রাতেই জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির নাম উল্লেখসহ তার সাথে সরাসরি জড়িত আরও সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্কের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

প্রতিমন্ত্রীর নাম ও সিল-প্যাড ব্যবহার করে তদবির বাণিজ্য: মোংলায় চক্রের মূলহোতা গ্রেপ্তার

আপডেট টাইম : 03:28:19 pm, Monday, 3 August 2026