Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু, আহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:00:42 pm, Wednesday, 5 August 2026
  • 31 বার

বরিশাল  প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে রক্ষিত কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকানের মালিক রবিউল মাতুব্বর। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত নিরব ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ফার্নিচারের দোকানে শিক্ষানবিশ শ্রমিক হিসেবে কাজ করে আসছিল।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজের জন্য রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে উপস্থিত হন। সকালের দিকে হঠাৎ দোকানে রাখা রাসায়নিক দ্রব্যের (কেমিক্যাল) একটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আতঙ্কে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশু শ্রমিক নিরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করেন। পরবর্তীতে তাদের তাৎক্ষণিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরবকে মৃত ঘোষণা করেন। আহত দোকান মালিক রবিউলকে একই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু, আহত ১

আপডেট টাইম : 06:00:42 pm, Wednesday, 5 August 2026