বাগেরহাট প্রতিনিধি ।
বাগেরহাটে ঘনঘন লোডশেডিং দূরীকরণ, নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম কমানোসহ পাঁচ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। বৃহষ্পতিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি দেন।
বক্তারা বলেন, দেশের জনগন আজ গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের উচ্চমূল্য, ভুতুড়ে বিদ্যুৎ বিল, এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছে। নিন্ম মধ্যবৃত্তদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, এনসিপির জেলার প্রধান আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















