Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নন্দীগ্রামের মেধাবী ছাত্র আপনের মৃত্যু 

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:21:49 pm, Friday, 7 August 2026
  • 104 বার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে বগুড়ার নন্দীগ্রামের তাহমিদ সরকার আপন (১২) নামে এক মেধাবী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা সরকারপাড়ার বাসিন্দা এবং বর্তমানে নন্দীগ্রাম থানা সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী ব্যবসায়ী আলমগীর হোসেন সরকার হিন্ডিসের একমাত্র ছেলে। নিহত তাহমিদ সরকার আপন নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। শিক্ষক ও স্বজনদের ভাষ্য, ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলো।
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনে নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলের শিক্ষকদের আয়োজিত নৌকা ভ্রমণে চলনবিলের নাটোরের সিংড়া উপজেলার পয়েন্ট থেকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ডুবাব্রিজ এলাকায় যান তারা। আপনের দুই বোন ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় তাদের সঙ্গে সেও ভ্রমণে অংশ নেন। দুপুরের দিকে তারা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ডুবাব্রিজ এলাকায় পৌঁছে।
এরপর দুপুর পৌনে ২টায় ডুবাব্রিজ নামে পরিচিত একটি সেতুর নিচে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে আপন। এ সময় অসাবধানতায় পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
প্রায় ১ ঘণ্টা পর সেখানে ভ্রমণে আসা অপর একটি দলের কয়েকজন গোসল করতে নামলে তাদের একজনের পায়ের সঙ্গে আপনের দেহের স্পর্শ লাগে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা শামীমুর রহমান আপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিলো। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নন্দীগ্রামের মেধাবী ছাত্র আপনের মৃত্যু 

আপডেট টাইম : 09:21:49 pm, Friday, 7 August 2026