বগুড়া প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় রুহুল আমিন (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুহুল আমিন নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ভাগশিমলা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে শিমলা বাজার এলাকা হতে গ্রেপ্তার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। নন্দীগ্রাম থানার নাশকতার মামলার সন্দিগ্ধ আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এ কারণে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার এসআই সাম মোহাম্মদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















