Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:25:35 pm, Sunday, 9 August 2026
  • 55 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর সড়কে বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার নারীর নাম নুরজাহান বেগম (৪৬)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান জানান, অভিযানের সময় নুরজাহান বেগমের ডান হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন এক কেজি। অধিদপ্তরের হিসাবে, এসব মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় বাগেরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আপডেট টাইম : 05:25:35 pm, Sunday, 9 August 2026