বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় ওই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে জেসমিন আক্তার (হোগলাপাশা)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, মেহেদী হাসান সজিব (সানকিভাংগা)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, আব্দুর রহমান (সানকিভাংগা)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সিরাজ শেখ (সানকিভাংগা)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















