Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:14:53 pm, Tuesday, 11 August 2026
  • 46 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত মোরেলগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ওয়ারেন্ট ভূক্ত আসামী উপজেলার মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মোঃ মাসুদুর রহমান মিঠু(৫২),  কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মোঃ আবু তাহের তালুকদার, হরতকি তলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মোঃ শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মোঃ ইসমাইল মোল্লার ছেলে  মোঃ ইউনুস মোল্লা,দক্ষিন জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান। মাদক ব্যবসায়ীরা হলেন, রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মোঃ আকবর শেখের ছেলে আজমল শেখ (৩২), মোড়েলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো: রাহাত(২৪), উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদার এর ছেলে নবীন হাওলাদার (৩৬) ও একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (৪২) পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন মোরেলগঞ্জ থানা এলাকায়  মাদক ব্যবসার সাথে জড়িত ।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়  এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

আপডেট টাইম : 02:14:53 pm, Tuesday, 11 August 2026