Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টা, ছেলের সংবাদ সম্মেলন ।

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:34:42 pm, Thursday, 13 August 2026
  • 47 বার

বাগেরহাট প্রতিনিধি।

মায়ের নামে দলিলকৃত ১ একর ৮৩ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায়। জমি দখলের চেষ্টা, গাছ কাটতে বাধা, ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ এনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন জমির দাবিদার মো. আব্দুল কুদ্দুস শেখ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

কুদ্দুস শেখ জানান, তার মায়ের নামে ৭৮৫/৮৮ নম্বর দলিলে ক্রয় করা ১ একর ৮৩ শতক জমি নিয়ে প্রতিপক্ষ শিবনাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুব্রত ঘোষ, দিপা ঘোষ ও রত্না ঘোষের সঙ্গে বিরোধ চলছে। এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের আদেশ তার মায়ের পক্ষে থাকার পরও প্রতিপক্ষরা তা মানছেন না বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, জমিতে গেলে প্রতিপক্ষরা তাকে ভয়ভীতি দেখান এবং জমির গাছ কাটতেও বাধা দেন। আদালতের আদেশের কথা জানালে তাকে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এর আগে এ ঘটনায় ফকিরহাট থানায় জিআর ১০১/২৪ নম্বর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কুদ্দুস শেখ আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। ওই সময় তার বিরুদ্ধে পাঁচটি নাশকতার মামলা দেওয়া হয় এবং তিনি কারাভোগ করেন বলে দাবি করেন। একই সময়ে স্থানীয় প্রভাবশালী ফকিরহাট উপজেলা সাবেক চেয়ারম্যান দাশের নেতৃত্বে বিভিন্ন সম্পদ দখল ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। কুদ্দুস শেখ বলেন, বর্তমানে তার মায়ের নামে থাকা সম্পত্তি নিয়েও একই ধরনের চাপ ও হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে শেখ খাইরুজ্জামান লাভলা, শেখ শহিদুল ইসলাম ও শেখ পলাশ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টা, ছেলের সংবাদ সম্মেলন ।

আপডেট টাইম : 07:34:42 pm, Thursday, 13 August 2026