বাগেরহাট প্রতিনিধি।
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির লক্ষ্যে বাগেরহাটে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়। এর আগে বেলুন উড়িয়ে নৌযান শুমারি কার্যক্রমের উদ্বোধন করা হয়।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাসিউল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আয়োজকরা জানান, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬ পরিচালিত হচ্ছে। ১৯ ও ২৯ আগস্ট দুই ধাপে এ শুমারি কার্যক্রম পরিচালনা করা হবে। শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করা হবে। ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় এ ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, শুমারি কার্যক্রম সফল করতে নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। র্যালি থেকেও নৌযান শুমারি-২০২৬ সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















