Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

জীবিকার তাগিদে সাগরে গিয়ে লাশ হয়ে ফিরলেন জামাল : পাঁচ সন্তান নিয়ে দিশেহারা জামালের স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:25:22 pm, Thursday, 20 August 2026
  • 22 বার

বাগেরহাট  প্রতিনিধি।

জীবিকার তাগিদে উত্তাল সাগরে ইলিশ ধরতে গিয়ে  লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জামাল হাওলাদার (৫৮)।  বুধবার (১৯ আগস্ট) রাতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে জামালের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সাগরের ‘সালেক চর’ এলাকায় প্রচণ্ড ঝড়ের মধ্যে জাল ফেলতে গিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন জামাল। এ সময় ট্রলারের জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাছ ধরার জালে তাঁর মরদেহ উঠে আসে। জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জামাল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা। তিনি মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির সদস্য ছিলেন।

জামালের মৃত্যুতে একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার।মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে নিয়ে রেখে যান।  স্বামীর মৃত্যুতে শোকের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন তাঁর স্ত্রী।জামালের মৃত্যুর খবর পেয়ে জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এ দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

ইউপি সদস্য আবুল হোসেন জানান, নদীভাঙনে বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব আমতলী গুচ্ছগ্রামে বসবাস করছিলেন তিনি। সংসারের আর্থিক সংকট মোকাবিলা এবং স্ত্রী-সন্তানদের জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়েই মাছ ধরতে যেতেন। গত ২৫ জুলাই আলম আকনের ট্রলারে করে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করেছিলেন জামাল। মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ‘জামাল হাওলাদারের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে বিধি অনুযায়ী সরকারি অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

জীবিকার তাগিদে সাগরে গিয়ে লাশ হয়ে ফিরলেন জামাল : পাঁচ সন্তান নিয়ে দিশেহারা জামালের স্ত্রী

আপডেট টাইম : 07:25:22 pm, Thursday, 20 August 2026