Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে ১৩ অসচ্ছল রোগী পেলেন ৩ লাখ ২৫ হাজার টাকা, ১৮ প্রতিষ্ঠানে ৩৪ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:18:50 pm, Sunday, 23 August 2026
  • 48 বার

বাগেরহাট প্রতিনিধি।

অসহায় ও অসচ্ছল ১৩ রোগীর চিকিৎসার জন্য বাগেরহাট জেলা পরিষদের তহবিল থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ করা ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় জেলা পরিষদ বাগেরহাটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্থ প্রদান করা হয়। জেলা পরিষদ বাগেরহাটের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন উপকারভোগী রোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবু রিয়াদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু,সহ সভাপতি এস এম রাজসহ সংশ্লিষ্টরা। এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন,অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চিকিৎসার অভাবে কোনো মানুষ যেন কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও জেলা পরিষদের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর এই মানবিক সহায়তার অংশ হিসেবে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীর চিকিৎসার জন্য মোট ৩ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ করা ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ১৩ অসচ্ছল রোগী পেলেন ৩ লাখ ২৫ হাজার টাকা, ১৮ প্রতিষ্ঠানে ৩৪ লাখ

আপডেট টাইম : 10:18:50 pm, Sunday, 23 August 2026