বাগেরহাট প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের থানার মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রধান সমন্বয়ক এম এ সালাম, সদস্যসচিব মোজাফফর হোসেন, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









