নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান টুটুলকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। সোমবার (৩১ আগস্ট) রাতে রামপাল উপজেলার প্লানের বাজার মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামপাল থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জাহিদুর রহমান টুটুল প্লানের বাজার এলাকার বাসিন্দা।তিনি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, মল্লিকেরবের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে রামপাল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রামপাল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান টুটুল বলেন “গতকাল সোমবার দলীয় কাজে মোংলা উপজেলায় গিয়েছিলাম। সন্ধ্যার পরে বাড়িতে আসি। কিছুক্ষন পরে ভাগ্নেদের ফোন পেয়ে আবার বাড়ি থেকে বের হয়ে প্লানের বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দেই। বাড়ি থেকে বের হয়ে ২০ গজ রাস্তায় হাটার পরেই নদীর পাশ থেকে চারজন মুখোশ পড়া লোক আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। তাকিয়ে দেখি কালো মুখোশ পড়া চার জন লোক, তিনজনের হাতে রামদা এবং একজনের হাতে বন্ধুক। একজন বলতেছে টান দে। মুহুর্তের মধ্যেই আমি দৌড়ে যাই এবং চিৎকার করি। আর মসজিদের সামনে থেকে দুই জন লোক টর্চ লাইট মারে। আমি দৌড়ে নিরাপদ স্থানে যাই, পরে আর তাদের পাওয়া যায়নি।
জাহিদুর রহমান টুটুল আরও বলেন, “আমি মনে করি তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। আমার ব্যক্তিগত কোন শত্রু নাই। আমি মল্লিকের বের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছি। এই কারণেই হয়ত আমাকে হত্যা করতে চায় কেউ। তবে কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিলেন সে বিষয়ে জানাতে পারেননি এই বিএনপি নেতা। এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান জাহিদুর রহমান টুটুল।
রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু বলেন, খবর শুনে আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি।জাহিদুর রহমান টুটুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার উপর হামলার চেষ্টা নিন্দনীয়। তদন্ত পূর্বক এই ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শেখ রাজীব আল রশিদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের আরও একটি দল ওই এলাকায় তদন্ত করবে। এছাড়া জাহিদুর রহমান টুটুল এখনও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে বিএনপি নেতাকে গুলির চেষ্টা
-
Reporter Name - আপডেট টাইম : 06:53:43 pm, Tuesday, 1 September 2026
- 58 বার
Tag :
জনপ্রিয় সংবাদ


















