Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সাড়ে চার হাজার টাকায় সংসার চলে না,বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:08:10 pm, Wednesday, 2 September 2026
  • 48 বার

বাগেরহাট প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে বাগেরহাট পৌরসভার প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই পৌরসভার পরিচ্ছন্নতার কাজ বন্ধ রেখে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অল্প বেতনে পৌরসভার রাস্তা, ড্রেনসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করে আসছেন। বর্তমান বেতন দিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই বেতন বৃদ্ধির দাবিতে বাধ্য হয়ে তারা কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে নেমেছেন।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া বলেন, আমরা ১৫ থেকে ২০ বছর ধরে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছি। দীর্ঘদিন তিন হাজার টাকা বেতনে কাজ করেছি। ২০২৫ সালে সেই বেতন বাড়িয়ে চার হাজার টাকা করা হয়। তখন পৌর কর্তৃপক্ষ কিছুদিন পর আবারও বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বেতন আর বাড়ানো হয়নি।আরেক পরিচ্ছন্নতাকর্মী সুফিয়া বলেন,সকাল থেকে শুরু করে রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হয়। রাস্তা ও ড্রেনে নেমে কাজ করতে গিয়ে অনেক সময় অসুস্থও হয়ে পড়ি। কিন্তু মাস শেষে যে টাকা বেতন পাই, তা দিয়ে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোই কঠিন হয়ে যায়। আমাদেরও পরিবার আছে, সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচ আছে। তাই আমরা দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছি। দাবি পূরণ না হওয়ায় আজ বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে অবস্থান নিয়েছি। আন্দোলনকারীরা আরও বলেন, তাদের শ্রমের তুলনায় বর্তমান বেতন খুবই কম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে সংসার চালানো সম্ভব হচ্ছে না। দ্রুত তাদের বেতন বাড়ানোর দাবি জানান তারা।

তবে পৌর প্রশাসক বলছেন, ইতোমধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চলতি সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর হবে।বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন, আমি চার মাস হলো পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিগত সময়ে কিছু পরিচ্ছন্নতাকর্মী কাজে ফাঁকি দিয়ে বেতন উত্তোলন করেছেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি বলেন,পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে গত আগস্টে সভা করা হয়। ওই সভায় প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর বেতন ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সেপ্টেম্বর মাস থেকে তারা সাড়ে চার হাজার টাকা করে বেতন পাবেন। এ অবস্থায় হঠাৎ করে তারা কেন আন্দোলনে নেমেছেন, বিষয়টি আমার কাছে বোধগম্য হয়নি। তিনি আরো ও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে এবং দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সাড়ে চার হাজার টাকায় সংসার চলে না,বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান

আপডেট টাইম : 10:08:10 pm, Wednesday, 2 September 2026