Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটের শরণখোলায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:54:08 pm, Thursday, 3 September 2026
  • 47 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে। নাঈমের পরিবার ও স্থানীয়রা জানান , সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ফাঁকা ভবনে নাঈমকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাঁকে পাবনায় চিকিৎসাও করানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : 05:54:08 pm, Thursday, 3 September 2026