Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়,মানুষের অধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায়।

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:30:26 pm, Saturday, 5 September 2026
  • 36 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ সেপ্টেম্বর) শহরের রেলরোড প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাদ রশিদি, সহ-সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, শ্যমল সাহাসহ বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। সভায় প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম, পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতামত দেন উপস্থিত সদস্যরা। সাংবাদিকদের প্রশিক্ষণ, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অনিয়ম, সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে মানুষের অধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অবিচল থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে উপস্থিত সদস্যরা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, পেশাদার ও জনসম্পৃক্ত সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়,মানুষের অধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায়।

আপডেট টাইম : 05:30:26 pm, Saturday, 5 September 2026