Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ভুয়া র‍্যাব-সেনা কর্মকর্তা সেজে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:05:59 pm, Monday, 7 September 2026
  • 274 বার

মোংল প্রতিনিধি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নিজেকে র‍্যাব ও সেনাবাহিনীর মেজর কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পিরোজপুরের কাউখালী ও বাগেরহাটের মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার(৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার পারভেজ খুলনা সদর এলাকার ২৩ নম্বর রোডের সাখাওয়াত ব্যাপারীর ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মানিক চন্দ্র গাইন এ তথ্য নিশ্চিত করেছেন ।পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে অভিযান চালানো হয়। কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল হাসানের নেতৃত্বে কাউখালী ও মোংলা থানা পুলিশের একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, কাউখালী থানা পুলিশ পারভেজের মোংলায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোংলা থানা পুলিশকে অবহিত করে। পরে দুই থানার পুলিশের সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে কাউখালী থানা পুলিশ তাকে পিরোজপুরে নিয়ে যায়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারভেজ এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র‍্যাব ও সেনাবাহিনীর মেজর, কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবে পরিচয় দেওয়ার সূত্রে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সময় দেশের বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা অবস্থানও করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি প্রতারণার বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর মা নিলুফা বেগম বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন। মামলার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় গিয়ে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধানে পারভেজের বিরুদ্ধে একই কৌশলে একাধিক নারীর সঙ্গে প্রতারণার তথ্য পাওয়া গেছে। এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ভুয়া র‍্যাব-সেনা কর্মকর্তা সেজে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : 08:05:59 pm, Monday, 7 September 2026