নিজেস্ব প্রতিবেদক
ঢাকা বিমানবন্দর ও তার আশপাশ এলাকার টপ ছিনতাইকারী আলামীন শেখকে গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ১টি ছোরা (চাইনিজ কুড়াল) ২টি সুইচ গিয়ার (চাকু) ১৫টি বিভিন্ন ব্যান্ডের ও মডেলের অ্যান্ড্রয়েড ফোন, ০৩টি বিভিন্ন মডেলের আইফোন, ০৪টি বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন মডেলের ট্যাব, ০৭টি বিভিন্ন ব্যান্ডের বাটন ফোন, ১০টি বিভিন্ন ব্যান্ডের হাতঘড়ি, ১১টি বিভিন্ন আকৃতির মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি বিভিন্ন মূল্যমানের মুদ্রার নোট ও নগদ ১,৭৯,০০০/- (এক লক্ষ ঊনআশি হাজার) টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো, হাবিবুল্বলাহ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা বিমানবন্দর ও তার আশপাশ এলাকার টপ ছিনতাইকারী আলামীন শেখ বিপুল পরিমান ছিনতাইকৃত মালামাল নিয়ে গ্রামের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুরের পূর্ব মহারাজপুর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তার বাড়ীতে অভিযান চালিয়ে আলামীন শেখকে গ্রেফতার করে। এরপর তার কথিতমতে তল্লাসি চালিয়ে তার ঘর থেকে ০১টি ছোরা (চাইনিজ কুড়াল), ০২টি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন ব্যান্ডের ও মডেলের ১৫টি এন্ড্রয়েড ফোন, বিভিন্ন মডেলের ০৩টি আইফোন, বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন মডেলের ৪টি ট্যাব, বিভিন্ন ব্যান্ডের ৭টি বাটন ফোন, বিভিন্ন ব্যান্ডের ১০টি হাতঘড়ি, বিভিন্ন আকৃতির ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের মুদ্রার ৭৭টি নোট ও নগদ ১,৭৯,০০০/- (এক লক্ষ ঊনআশি হাজার) টাকা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আলামীন জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিমান বন্দর এলাকাসহ আশপাশ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই করেছে। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দস্যুতা এবং মাদকসহ সর্বমোট ০৬টি মামলা রয়েছে। আলামীন মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর গ্রামের মো. কালাম শেখ ও চায়না বেগম ওরফে চানোর ছেলে। সংবাদ সম্মেলনে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, গোপালগঞ্জ, সহকারী পুলিশ সুপার মো: হাসানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথসহ আরো অনেকে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 

















