Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:56:56 pm, Sunday, 20 September 2026
  • 50 বার

​বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো: বাতেন।  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার নাজমুল হাসান, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজসেবকসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ। ​অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে জানানো হয় যে, এপ্রিল ২০২৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার ৭৫টি ইউনিয়নে গ্রাম আদালতে সর্বমোট ৬৬১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সরাসরি ইউনিয়নে সরাসরি দায়েরকৃত মামলা ৬০৮টি এবং আদালত থেকে প্রেরিত মামলা ১৭টি। দেওয়ানি মামলা ১৬৭টি এবং ফৌজদারি মামলা ৪৭১টি। দায়েরকৃত মামলার আবেদনকারীদের মধ্যে পুরুষ আবেদনকারী ৪১১ জন ও নারী আবেদনকারী ২৫০ জন। এছাড়া এ সময়ে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৬১৮টি (যেখানে নিষ্পত্তির ও দাবি আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১,৩৮,২৪,৬১০/- (এক কোটি ৩৮ লক্ষ চব্বিশ হাজার ছয়শত দশ) টাকা।
​সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেন অতিথিরা। ​উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির (UNDP) সহায়তায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর অধীনে বাগেরহাট জেলা প্রশাসন এই সমন্বয় সভার আয়োজন করে। ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় শেষে সভাটি সমাপ্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

আপডেট টাইম : 06:56:56 pm, Sunday, 20 September 2026