Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

চিতলমারীতে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুরে ফেলা হলো মা মারিয়ার মূর্তি গ্রেপ্তার-১

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:26:52 pm, Thursday, 24 September 2026
  • 132 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর এবং মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিতলমারী থানাধীন নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক ব্যক্তি চার্চের বারান্দায় প্রবেশ করে দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন। এতে বক্সের মধ্যে থাকা মা মারিয়ার মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন বলে পুলিশ জানায়। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা ডাক চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত ফায়জুল শেখকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। মামলাটি চিতলমারী থানার মামলা নং-১২, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। এতে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/২৯৫/৪২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিতলমারীতে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুরে ফেলা হলো মা মারিয়ার মূর্তি গ্রেপ্তার-১

আপডেট টাইম : 08:26:52 pm, Thursday, 24 September 2026